1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নিপুণ শুধু আমাকে নয়, ফ্রান্স এম্বাসিকেও ছোট করেছে: জায়েদ খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি পরবর্তী সময়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

জায়েদ ও নিপুণের মধ্যকার এই দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা খুবই কম। বরং সুযোগ পেলে একজন আরেকজনের সমালোচনায় মেতে ওঠেন।

সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভের এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই, এটা প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন আমি উত্তর দেব।’

এর পর এই অভিনেত্রী বলেন, ও (জায়েদ খান) যে বাংলাদেশকে ডুবিয়েছে। কান চলচ্চিত্র উৎসব, এত বড় আয়োজন, জিও থাকা এবং প্রধানমন্ত্রীর সাইন থাকার পরেও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।

নিপুণের অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমি কীভাবে বাংলাদেশ ডোবালাম? কান উৎসবে আমার নেগেটিভ কিছু থাকলে সরকার আমাকে জিও করে দিত না। আমার কিন্তু প্রধানমন্ত্রীর সিগনেচার হয়েছে।

আমরা দুদিন বাকি থাকতে পেপারস জমা দিয়েছিলাম। তখন বলা হয়েছিল শর্ট টাইম। নিপুণ শুধু আমাকে নয়, ফ্রান্স এম্বাসিকেও ছোট করেছে। পেপারস জমা দিলাম পাঁচজন। তাদের মধ্যে এফডিসির এমডি আছেন, আরও দুজন ডিরেক্টর। তাদের হচ্ছে ডিপ্লোম্যাট পাসপোর্ট। তাদের দিত, আমাকে বাদ দিয়ে দিলেই তো হতো। এটা তো ইন্ডিভিজ্যুয়াল ভিসা। তা হলে অন্যদের ভিসা দিল না কেন?’

নিপুণকে উদ্দেশ্য করে জায়েদ খান বলেন, ‘নিপুণের কথা হলো— পাগলের প্রলাপ। কেউ ভোট ছাড়া নির্বাচিত হলে যা খুশি বলতে পারে। একটা মানুষ ভোটে না জিতে অন্যায়ভাবে বসলে যা হয় আরকি। এরা পাগলের প্রলাপ বকবে। এরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অনেকটা। তার মুখ থেকে তো অবৈধ জিনিসই বেরোবে। এটিই তো নিয়ম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )