1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হু হু করে কমছে ‘আদিপুরুষ’র আয়, বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

‘আদিপুরুষ’-এর বক্সঅফিস মুখ থুবড়ে পড়েছে। সোমবার ছবিটির আয় হয়েছিল ২০ কোটি রুপি। মঙ্গলবার সেটি আরও কমে সর্বসাকুল্যে আয় হয়েছে ১০.৮ কোটি রুপি।

‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে চলছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। বিতর্কের কারণে হু হু করে কমছে ছবির আয়।

সমালোচনার মুখে পড়ে সংলাপ লেখক মনোজ মুনতাশির রবিবার বলেছেন, ‘ছবির কিছু সংলাপ বদলানো হবে এক সপ্তাহের মধ্যে’। কিন্তু ততদিন ছবিটি হলে থাকে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। আদিপুরুষ ছবির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন।

পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাঠি পিটিআইয়ে দেয়া সাক্ষাতকারে রবিবার বলেছেন, ‘আদিপুরুষ’-এর ব্যবসা ৬৫ শতাংশ কমে গেছে। ছবিটি দর্শকের ভালো লাগেনি বলেই এই পতন। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তিনি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )