1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাবা দিবসে কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন পরীমনি?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। দিনটিতে বিশেষভাবে বাবাদের স্মরণ করে উদযাপন করেন সন্তানেরা। এই উপলক্ষ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে নানান স্মৃতি শেয়ার করেন। বাদ যাননি পরীমনিও।

রোববার ভোর ৫টার দিকে বাবা নিয়ে খোঁচা দিয়ে বসলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। তিনি লেখেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

তিনি লেখেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।

অনেক বছর আগেই বাবা-মা হারানো এই নায়িকা আরও লেখেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’

সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা- এটি পরীমনি তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করেই লিখেছেন।

সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, আলাদা থাকছেন দুজনে। মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন রাজ।

এদিকে এর বেশ কয়েকটা ঘন্টা আগে ছেলে রাজ্যের সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। মায়ের সঙ্গে ছোট্ট রাজ্যের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার আব্বা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )