1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

নিষেধাজ্ঞা সত্ত্বেও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের তেল রপ্তানি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের মাসিক তেল রপ্তানি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (১৭ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০১৮ সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে কমে গিয়েছিল।

তবে জাহাজ চলাচল সংক্রান্ত পরিসংখ্যান ও এ বিষয়ক আন্তর্জাতিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে  রয়টার্স জানিয়েছে, ইরানের তেল রপ্তানি ক্রমাগতভাবে বেড়ে চলেছে। যেসব দেশে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে সেসব দেশের মধ্যে রয়েছে চীন, সিরিয়া ও ভেনেজুয়েলা।

ইরানি অপরিশোধিত তেলের একটি বড় অংশ চীনে রপ্তানি হচ্ছে। এছাড়া জার্মানি, স্পেন ও বুলগেরিয়ার মতো কয়েকটি ইউরোপীয় দেশও মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানি তেল আমদানি করেছে।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রপ্তানি অব্যাহত রাখার স্বার্থে ইরান তার তেল রপ্তানি সংক্রান্ত তথ্য প্রকাশ করে না।

২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর এদেশের তেল রপ্তানিতে যে ভাটা পড়েছিল তা পরবর্তীতে ধীরে ধীরে কাটতে থাকে। তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে।

রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে ইরান দৈনিক গড়ে ১৫ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে যা ২০১৫ সালে মে মাসের পর এক মাসে সর্বোচ্চ রপ্তানি। ২০১৫ সালে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার আগে ইরান দৈনিক গড়ে সর্বোচ্চ ২৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‌১৫ লাখ ব্যারেল বলা হলেও তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তথ্যমতে গত মাসে ইরান দৈনিক গড়ে ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে।

সূত্র : রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )