1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

এক মিশনে চীনের ৪১ স্যাটেলাইট!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

এক মিশনে ৪১টি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠাল এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। বৃহস্পতিবার একটি রকেটে করে এসব স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়। এর আগে কখনও এতগুলো স্যাটেলাইট এক মিশনে পাঠানো হয়নি। এটা চীনের জন্য নতুন রেকর্ড।

এই মিশনে ব্যবহার করা হয়েছে ‘লং মার্চ ২ডি, নামের একটি রকেট।

বৃহস্পতিবার চীনের শানজির প্রদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র তাইওয়া স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এদিন বেলা দেড়টার দিকে চীনের ভূমি ত্যাগ করে রকেটটি।

‘লং মার্চ’ সিরিজের রকেট ব্যবহার করে এর আগেও ৪৭৫টি অভিযান পরিচালনা করেছে চীন।

সর্বশেষ মিশনে যে ৪১টি স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেগুলো মূলত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। নতুন করে পাঠানো এসব স্যাটেলাইটের মধ্যে ৩৬টি জিলিন-১ সিরিজের। এগুলোকে ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট’ বলা হয় । কোনও সুনির্দিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য এই স্যাটেলাইট ব্যবহার করা হয়।

এগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

২০১৫ সালে যখন প্রথম জিলিন-১ সিরিজের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল চীন, তখন এর ওজন ছিল ৪২০ কেজি। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এখন এর ওজন কমানো হয়েছে। বর্তমানে এই সিরিজের একটি স্যাটেলাইট এর ওজন মাত্র ২২ কেজি।

সূত্র: সিনহুয়া, সিজিটিএন, চায়না ডেইলি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )