1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সঙ্গীর পা দেখেই বুঝে নিন তিনি কেমন?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

পায়ের আকৃতি একেকজনের একেকরকম হওয়াটাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে যত মানুষ আছেন তাদের পায়ের আকার চার ধরনের বিভক্ত। তবে অবাক করা বিষয় হলো, পায়ের আঙুল দেখেও মানুষের ব্যক্তিত্ব টের পাওয়া যায়।

বহুদিন আগ থেকেই বিভিন্ন দেশে এ নিয়ে বিশেষ চর্চা ও গবেষণা হয়ে আসছে। চলুন তবে জেনে নেওয়া যাক ধরন অনুযায়ী কোন পা কেমন ব্যক্তিত্ব প্রকাশ করে-

রোমান পা

এ ধরনের পায়ের বৈশিষ্ট্য হচ্ছে বুড়ো আঙুল থেকে পর পর ৩ আঙুল একই মাপের হয়। আর বাকি দুটো আঙুল ক্রমান্বয়ে ছোট হতে থাকে।

এমন পায়ের অধিকারীদের ব্যক্তিত্ব ও দেহের আকার মধ্যে একটা সামঞ্জস্য থাকে। তারা জন্মগতভাবেই ঘরের থেকে বাইরের জীবনে বেশি সময় দেন।

এমন মানুষেরা বেশ অ্যাডভেঞ্চারপ্রিয়, ভ্রমণকারী ও আবিষ্কারক প্রকৃতির হন। তারা প্রতিকূল পরিবেশেও মানিয়ে নিতে পারেন। এমনকি নতুন সংস্কৃতিও আপন করে নিতে পারেন।

গ্রিক পা

এ ধরনের পায়ের বৈশিষ্ট্য হলো সবগুলো আঙুলের চেয়ে দ্বিতীয় আঙুলটি আকারে বড় হয়। পুরো পৃথিবীর প্রায় ১৩ শতাংশ মানুষ এই পায়ের অধিকারী।

গ্রিক পায়ের অদিকারী মানুষেরা সবার সঙ্গে মানিয়ে চলতে পারেন। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান অনুযায়, এদের বুদ্ধি ও আইকিউ অন্যদের চেয়ে বেশি হয়। এ ধরনের পায়ের অধিকারীরা খুব আবেগপ্রবণও হন।

মিশরীয় পা

পরিসংখ্যানের তথ্যমতে, শতকরা ৫৫ ভাগ মানুষ এ জাতীয় পায়ের অধিকারী হন। এই পায়ের বৈশিষ্ট্য হলো সব আঙুলের চেয়ে বুড়ো আঙুলই সবচেয়ে বড় হয়। তারপর ক্রমান্বয়ে আঙুলগুলো ছোট হতে থাকে।

সাধারণত এ ধরনের পায়ের ব্যক্তিরা খুব চাপা স্বভাবের হন। অন্যের দ্বারা খুব কম প্রভাবিত হন। সৃষ্টিশীল কাজেও জড়িত থাকেন এ ধরনের মানুষরা।

বর্গাকার পা

এ ধরনের পায়ে সাধারণত পরপর ৫টি আঙুল একই মাপের হয়। ফলে পা দেখতেও খানিকটা বর্গাকার দেখায়। এমন পায়ের অধিকারীরা অত্যন্ত উপকারী স্বভাবের হন।

খুব স্পর্শকাতর প্রকৃতিরও হন তারা। তবে এমন মানুষেরা বেশি ধৈর্যশীল ও বাস্তববাদী হন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও খুব দ্রুততার সঙ্গে নিতে পারেন তারা।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )