1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

আপনাদের সন্তান কার সঙ্গে মেশে খেয়াল রাখুন: ডিএমপি কমিশনার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সন্তান ভালো রেজাল্ট করেছে, ভালো জায়গায় স্থান পেয়েছে এ জন্য আত্মতুষ্টিতে ভুগবেন না। খেয়াল রাখবেন ছেলে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে। শনিবার (২০ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এই সময়টা শিশুদের জন্য পিচ্ছিল। শত ব্যাস্ততার মধ্যেও ছেলেকে সময় দিতে হবে। তাদের স্বপ্ন পূরণের জন্য পথ চলার হাতটা শক্ত করে ধরতে হবে। তিনি বলেন, সাইবার বা ভার্চুয়াল জগত হলো বড় ফাঁদ। এ ফাঁদে কেউ যদি একবার জড়িত হয়, তাহলে তার জীবন শেষ। জঙ্গি ও মাদকচক্র এ প্রযুক্তিকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে টার্গেট করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সর্তক থাকতে হবে।

শিক্ষার্থীদের ডিএমপি কমিশনার বলেন, আশানুরূপ রেজাল্ট করতে পারোনি কিংবা ভালো জায়গায় স্থান পাওনি বলে ভেঙে পড়লে চলবে না। সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাকে যথোপযুক্ত ব্যবহার করে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্ণধার হিসেবে কাজ করতে হবে। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )