1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

”বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে” এ্যাড. ডালিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন
জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে আওয়ামীলীগ। তাই জনগনের জান মালের নিরাপত্তা দেয়া আওয়ামীলীগ সরকারের দায়িত্ব। বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস ও জনগণের জান মালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আওয়ামীলীগ রাজপথে এর দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
তিনি আরো বলেন, এ প্রজন্ম যখন সন্ত্রাস, চাঁদাবাজি ছেড়ে দিয়ে পড়ালেখা করে সর্বোচ্চ পরিক্ষা বিসিএসে অংশ নিচ্ছে, ঠিক তখনই বিএনপি এই শিক্ষিত তরুণদের বাধাগ্রস্থ করতে বিসিএস পরিক্ষার দিন সমাবেশের নামে অশান্তি তৈরী করছে তারা। উচ্চ শিক্ষিত তরুণরাও একদিন এর জন্য বিএনপিকে লাল কার্ড দেখাবে।
শুক্রবার(১৯) মে বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শান্তি সমাবেশে বক্তারা আরো বলেন, আর কোন বক্তব্য নয় এখন হবে প্রতিরোধ আর  প্রতিশোধ। অশান্তি তৈরীর চেষ্টা করলে রাজপথে লড়াই হবে জনগণের জান মাল রক্ষায়। বিএনপিকে মানুষের ক্ষতি করতে আর দেয়া হবে না। তাদের নৈরাজ্য আর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিতে। তাই এখন থেকে রাজপথেই আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকবে।
শান্তি সমাবেশে মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ফয়জুল হাসান রুবেল, আহবায়ক সদস্য ও রসিক প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, মহানগর যুবকলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক শাহানাজ বিউটি, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শামীম তালুকদার রাঙা, সহ-সম্পাদক মাজেদুর রহমান প্রিন্স।
এসময় আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কায়সার রাশেদ খান শরীফ, এডভোকেট দিলশাদ মুকুলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ থানা আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )