1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল। শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা থানার মো. হেফাজ উদ্দিন (২২)। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, একটি চক্র কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহজনক মিনি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চেসিসের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে বলে স্বীকার করেছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )