রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তালুকহাবু বিএম কলেজের বাংলা প্রভাষক মোঃ আব্দুর রশিদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১৯ মে) বেলা ১২ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
এদিকে তাঁর অকাল মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।