1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত শেষ করার নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের আওতায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বৃহস্পতিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা।

উপাচার্য ক্যাম্পাসের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন। মাস্টার প্ল্যানের আওতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি ভবন, সিনেট ভবনসহ ড্রেন ও সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আইসিটি ভবন, কর্মকর্তা ভবন, কর্মচারী ভবন এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া ক্যাম্পাসের পরিবেশ দৃষ্টিনন্দন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন উপাচার্য। উপাচার্য ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের আগে মাস্টার প্ল্যাণ প্রণয়ন কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাচার্য ড. মশিউর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )