1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে ছাত্রদলের হাতে বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর বিশ্বকাপের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ! আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন মতিউর রহমান শাহীন, সবার কাছে দোয়া চাইলেন ৩০ বছর পর কবর থেকে সালমান শাহের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের মায়ের চোখে ঘুম, খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের গভীর রাতে নারীর ঘরে বিএনপি নেতা, আটকের পর পিটুনি-বিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবার ল্যাপটপ চুরি! বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

শাহজালাল বিমানবন্দরে ২০৪টি স্বর্ণবার জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৮৯ জন দেখেছেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

কাস্টম সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইট। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলেন কাস্টম কর্মকর্তারা। এরপর বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার স্বর্ণবারের ওজন প্রায় ২৩ কেজি ৬শ’ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই স্বর্ণবারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )