1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সংবিধানের চার মূলনীতি রক্ষা করা প্রয়োজন : রাষ্ট্রপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বহুবার সংবিধান ক্ষতবিক্ষত করা হয়েছে। খুনিরা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে। তাই এখন দেশে প্রয়োজন সংবিধানের চার মূলনীতি রক্ষার চলমান ধারা অব্যাহত রাখা।

মঙ্গলবার (১৬ মে) চার দিনের পাবনা সফরের দ্বিতীয় দিনে জেলার ঐতিহাসিক এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে বক্তব্যকালে এসব বলেন রাষ্ট্রপতি। এসময় প্রায় ২০০ বছরের পুরনো এই জেলার হাজার হাজার মানুষ সংবর্ধনা জানাতে হাজির হন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে। বেলা গড়াতে গড়াতেই এডওয়ার্ড কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয় পাবনার এই কৃতি সন্তানকে।

সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি বলেন পাবনার মানুষকে প্রধানমন্ত্রী যে উপহার দিয়েছেন তাকে গ্রহণ করতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে অভিভূত করেছে। মানুষের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান তিনি।

এসময় রাজনৈতিক এবং জেল জীবনের সঙ্গীদেরকে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নিজের রাজনৈতিক ভিত্তি অস্বীকার করা যাবে না। আমি সংবিধান রক্ষা করার শপথ নিয়েছি। যদিও শপথ নেয়ার পর সকল কিছু রাজনীতির ঊর্ধ্বে। তাপরেও নিজের রাজনৈতিক ভিত্তি অস্বীকার করছি না।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে আজ বিশ্বের কেউ ঋণ খেলাপি বলে না। বরং বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে। তিনি বলেন, দেশে সাম্য ও গণতন্ত্রের চর্চা আছে, এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের জন্য আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই পাবনাবাসীকে গত ১৪ বছরের উন্নয়নের হিসাব-নিকাশ সঠিকভাবে নির্ণয় করে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )