1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

আজ থেকে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। সোমবার (১৫ মে) দেশের প্রায় বেশির ভাগ জায়গাতেই বৃষ্টি হয়নি। দেশের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহও লক্ষ্য করা গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও মঙ্গলবার (১৬ মে) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেছেন, মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ, ঘূর্ণিঝড় মোখা সকল জলীয় বাষ্প টেনে নিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

দেশের অন্যন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহ আজ কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কালের সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী কিছুদিন তাপপ্রবাহ আরো কমে আসবে। কাল (মঙ্গলবার) দেশে বৃষ্টিপাত বাড়বে। আগামী কিছুদিনও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )