1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

গাজীপুরে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া বেহারীপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ (২৩) ও একই থানার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলে আদিল শাহ জসিম ওরফে মনির (২৩)।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় জেনিস জুতা তৈরির কারখানায় চাকরি করতেন রিয়াদ ও মনির। ওই কারখানার ৩ নম্বর গেটের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থা তাদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার (১৫ মে) রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত দুই যুবক একসঙ্গে থাকতেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করতেন। একই কারখানায় চাকরি করতেন। তারা সমকামী হতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )