1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

দুমকিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

পটুয়াখালীর দুমকিতে লাফিয়ে বাড়ছে পিয়াজসহ নিত্যপণ্যের দাম। মাত্র ৩দিনের ব্যবধানে ৫০ টাকার পিয়াজ প্রতিকেজি ৭০টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি ১৪০ টাকার রসুন বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা। ১৪০টাকার আদা ১৮০ টাকা, চিনি ১৪০-৫০টাকা, সয়াবিন তেল বিক্রি করছে প্রতি লিটার ২০০ টাকায়। পাইকারিতে দাম বাড়ার কারণে পিয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার উপজেলার পীরতলা বাজারের মুদি মহাজন গোবিন্দ সাহা বলেন, মোকামে দাম বাড়ার কারণে পিয়াজের দাম বেড়েছে। পেয়াজের পাশাপাশি অন্যসব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ছোট ফুলকপির পিস বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকা। আর বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। শালগমের (ওল কপি) কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। লালশাকের আঁটি ২০ থেকে ৩০ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬৫০ টাকা। তেলাপিয়া ও পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২শ‘ থেকে এক হাজার ৪০০ টাকা। ছোট ইলিশের (জাটকা) কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা কেজি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )