1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মিঠাপুকুরে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিল ছাত্রলীগ নেতা সিয়াম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৪৪ জন দেখেছেন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মিঠাপুকুর উপজেলার এক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতা মোস্তাকিম বিল্লাহ সিয়াম।

সোমবার (১৫ই মে) মিঠাপুকুর উপজেলার ১৪নং দূর্গাপুর ইউনিয়নের এক কৃষক জাহিদুর ইসলামের জমির ধান কেটে ও মাড়াই করে দেয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী।

এসময় কৃষক জাহিদুর রহমান ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধানগুলো কাটাতে ও মাড়াই করতে আমার বেশকিছু টাকা খরচ হতো শ্রমিকের মজুরি দিতে। কিন্তু ছাত্রলীগ বিনামূল্যে ধান কেটে ও মাড়াই করে দেয়াতে আমার অনেক উপকার হলো। ”

এবিষয়ে ছাত্রনেতা মোস্তাকিম বিল্লাহ সিয়াম বলেন, “অনেক কৃষকের কাছে শ্রমিকের মজুরি দিয়ে ধান কেটে নেয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বিনামূল্যে ধান কেটে দিচ্ছি। যার ফলে কৃষকদেরও উপকার হচ্ছে আমাদেরও ভালো লাগছে এবং আমরা একটি হটলাইন নাম্বার চালু করেছি যেখানে ফোন দিয়ে জানালে আমরা যেয়ে ধান কেটে দিয়ে আসবো”

এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ নেতা রোমান, আতাউর, সৈকত, মেহেদী, লিখনসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )