1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় আছেন ড. মুহাম্মদ ইউনূস জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা ‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৯২ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে আম পাড়া উদ্বোধন করে। চুয়াডাঙ্গা পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে এ আম পাড়া উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাগান মালিকরা সকাল থেকে আম পাড়া শুরু করেন। প্রথমে বোম্বাই, গুটি ও আটি আম নামানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ অন্য জাতের আম পাড়া হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, রবিবার থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় বাজারজাত শুরু হলো। এ জেলার আম খুবই সুস্বাদু। সারাদেশেই চুয়াডাঙ্গার আমের কদর আছে।

তিনি বলেন, আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যথাযথ নেওয়া হবে। আমরা চাই চুয়াডাঙ্গার আম জেলা ও দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হোক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গার আমপঞ্জি অনুযায়ী আগামী ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলি এবং ১ জুলাই থেকে আশ্বিনা ও বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )