1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

যত কিছু উন্নয়ন অগ্রযাত্রা বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত দিয়ে এসেছে: পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

‘বাংলাদেশের যত কিছু উন্নয়ন অগ্রযাত্রা বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত দিয়ে এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। অন্য কোন দল বা অন্য কোন নেতা বাংলাদেশের উল্লেখযোগ্য কোন উন্নয়ন তো করেইনি বরঞ্চ বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। অন্য কোন নেতা কিংবা অন্য কোন রাজনৈতিক দল কেন আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য একটা কোন ভালো উদ্যোগ গ্রহণ করল না?’

আজ সকাল ১০ টায় পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বাংলাদেশে ৩৯ টি হাইটেক পার্ক, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং ইকো ভিশন সেন্টার, ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করে আমাদের তরুণ-তরুণীরা নিজেরা উদ্যোক্তা হওয়ার সাহস এবং ঝুঁকি নিতে পারে এবং আমাদের তরুণ তরুণীরা ঢাকামুখী না হয়, বিদেশমুখী না হয়। যার যার জেলা উপজেলায় বসে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তির কল্যাণে নিজেরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক প্রণব কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা সহমান হ্যাপি, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানাইলাল।

অনুষ্ঠান শেষে ১৫ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )