1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

জয়পুরহাটে কৃষকদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ভ্যাপসা গরম। তাপমাত্রাও অনেক। কৃষকরা এই প্রখর রৌদ্রের মধ্যেও ধান কাটছে,মাথায় করে বাড়িতে নিয়ে এসে আবার মাড়াই করছে। তাদের খানিকটা ক্লান্তি দুর করার জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন নিয়ে ছুটে যান জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়মা রসুলপুর ও ধলাহার এলাকার বিভিন্ন ধানের মাঠে পাঁচ শতাধিক কৃষকদের ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি।

এসময় জেলা কৃষক লীগের সহ সভাপতি বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধা বাবলু, আনোয়ার শহীদ, জয়পুরহাট পৌর ছাত্রলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ পিয়াস, ছাত্রলীগ নেতা সানি উপস্থিত ছিলেন।

ধলাহার গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, প্রচন্ড এই রোদের মধ্যে ধান কাটার সময় তৃষ্ণা লাগে আশে পাশে পানি পান করার ব্যবস্থা নেই খাবার স্যালাইন ও ঠান্ডা পানি পেয়ে খুব ভালো লাগলো। আয়মা রসুলপুর গ্রামের কৃষক মিন্টু মিয়া বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভাবে মাঠে এসে এই প্রথম খাবার স্যালাইন ও পানি দিলেন আমরা কৃষকরা অনেক খুশি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, যেখানে পাঁচ মিনিট আমরা রৌদ্রে দাঁড়িয়ে থাকলে হাঁপিয়ে যাই, সেখানে সকাল থেকে শুরুকরে কৃষকরা এই প্রখর রৌদ্রের মধ্যেও ধান কাটা মাড়াইয়ের কাজ  করছে। নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কাটা মাড়াইসহ তাদের পাশে থাকার জন্য। তাদের খানিকটা ক্লান্তি দুর করার জন্য আমার  এই চেষ্টা ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )