1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

ডুয়েট শিক্ষক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এ কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ উপস্থিত ছিলেন।

২০২৩-২০২৪ কার্যকালে নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম সহ অন্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক সভাপতি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. উৎপল কুমার দাস। বক্তব্যে তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোসহ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ ডুয়েট ও শিক্ষকদের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন

নবনির্বাচিত কমিটি: ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফোরকান সরকার, সাধারণ সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আনোয়ারুল আজিম, কোষাধ্যক্ষ পদে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক সানজিদ-ই ইলাহী, প্রচার সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মো. ওসমান আলী, মহিলা সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের  সহযোগী অধ্যাপক ড. ফারাহ্ দীবা। এছাড়া সদস্য পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )