1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

হঠাৎ অস্থির পিয়াজের বাজার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

পিয়াজের দাম বাড়ার খবর শুনে আজ সকালে রামপুরা বাজারে গিয়েছিলেন জসিম খান। গিয়ে দেখেন দুএকদিন আগে যে পিয়াজ ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে, তা আজ চলছে ৬০-৭০ টাকা। হঠাৎ পিয়াজের এ দাম বৃদ্ধিতে বেসরকারি চাকরিজীবী জসিম খানের মাথায় হাত। বলে কি! এক রাতের মধ্যে কেজিতে ১৫-২০ টাকা দাম বাড়ে কীভাবে? এর যৌক্তিকতা খুঁজে পান না জসিম। শেষে আধা কেজি পিয়াজ কিনে মন খারাপ করে বাসায় ফেরেন তিনি। আশায় আছেন, খুব শিগগির দাম কমলে পিয়াজ কিনবেন।

ঢাকাসহ সারাদেশে পিয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। গত দুতিন দিনের ব্যবধানে এ পণ্যটির মূল্য মানভেদে বেড়েছে ১৫-২০ টাকা কেজিতে। বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। সাধারণ ক্রেতারা এ দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন। দাম বৃদ্ধিতে সংক্ষুব্ধ হয়েছেন সাধারণ ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, পিয়াজ মানভেদে ব্যবসায়ীরা ৬০-৭০ টাকায় বিক্রি করছেন। অথচ ৩ দিন আগেও এ পণ্যটি বাজারে ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে।
রামপুরা বাজারের এক বিক্রেতা বলেন, প্রতি কেজি পিয়াজ তিনি ৬০ টাকায় বিক্রি করছেন। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে ক্ষেতে কৃষকের পিয়াজ পচে গেছে। হাটগুলোতে পিয়াজের আমদানি খুবই কম। যা আসছে তা ভাগ-ভাটোয়ারা করে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, যখন থেকে সরকার ভারত থেকে পিয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে, তখন থেকে ধাপে ধাপে এ পণ্যটির দাম বাড়তে থাকে।
অন্য এক বিক্রেতা বলেন, পিয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। করতে গেলে তা পচে যাচ্ছে। আর এ কারণে বাজারে এ পণ্যটির সংকট দেখা দিয়েছে। ফলে ধাপে ধাপে দাম বাড়ছে পণ্যটির।

শফিক আহমেদ নামে এক ক্রেতা বলেন, এখন খুচরা বাজারে পিয়াজের কেজি ৬০-৭০ টাকা। রোজার ঈদের আগেও ৩০-৩৫ টাকায় কিনেছি। প্রতি বছর কোরবানির ঈদ এলে পিয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন।
এদিকে, পিয়াজ নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বিকালে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পিয়াজের দাম না কমলে আমদানি করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )