1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
দুঃসময়ে পাশে স্পেন প্রবাসী নেতা অলিউর রহমান, ঐক্যের আহ্বান কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম নিজের স্ত্রীকে নিয়োগের সুপারিশ করায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

সৌদি বিলাসবহুল মেগা প্রজেক্ট নিওমের সিনদালাহ খুলে দেওয়া হবে ২০২৪ সালে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

সৌদি আরবের ৫০ হাজার কোটি ডলারের মেগা প্রজেক্ট নিওমের প্রথম কোনো পর্যটন গন্তব্যের উদ্বোধন হতে যাচ্ছে। সিনদালাহ নামের এই বিলাসবহুল দ্বীপ পর্যটনকেন্দ্রটি নিওমের অন্যান্য প্রকল্পগুলোর আগেই ২০২৪ সালে খুলে দেওয়া হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রকল্প নিওমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। বলা চলে পর্যটকদের জন্য উচ্চাভিলাষী প্রকল্প নিওমের এটা প্রথম উপহার।

নিওমের চিফ আরবান প্ল্যানিং অফিসার অ্যান্টনি ভাইভস বলেন, ‘নিওম’ কী নিয়ে আসছে তা বোঝা সম্ভব হবে এর মাধ্যমে। কাজেই এটি ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ।

সিনদালাহর আয়তন আনুমানিক ৮ লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার। পর্যটনসহ বিভিন্ন খাতে এটি ৩ হাজার ৫০০ চাকরি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। দ্বীপটির একটা বিশেষত্ব হলো এর বছরজুড়ে থাকা চমৎকার আবহাওয়া। এটি একে প্রমোদতরি ও এর যাত্রীদের প্রিয় গন্তব্যে পরিণত করতে সাহায্য করবে।

নিওম প্রকল্পের ওয়েবসাইটে শহরের একটি ধারণা তুলে ধরা হয়েছে।  নিওমে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা। বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট। পুরো শহর হবে কার্বনমুক্ত। সৌদি আরবের কর্তৃপক্ষ একে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে বর্ণনা করেছে।

মেগা শহর  ‘নিওম’ – দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে। সৌদি আরব বলছে, ১৬টি অঞ্চল নিয়ে গঠিত হবে নিওম, আর ৩৩টি নিউইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার।

নিওম প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরেকটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে – ১০০ মাইল লম্বা বিলাসবহুল যে শহরে পরিচিতি হবে দ্যা লাইন নামে।

কার্বনমুক্ত দ্যা লাইনে ১০ লাখের বেশি মানুষ বসবাস করতে পারবেন। শহরটি চলবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে।

২০১৮ সালের অক্টোবরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেছিলেন, নিওম শহরের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে। তবে শহরটির সব কাজ শেষ হবে ২০২৫ সালে। সূত্র:আল আরাবিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )