1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

পঞ্চগড়ে বর্ডার হাট প্রতিষ্ঠায় বিজিবির আপত্তি নেই: মহাপরিচালক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

পঞ্চগড়ের ১৮ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান। তিনি বুধবার সকাল থেকে ১৮ বিজিবির বিভিন্ন স্থাপনা ও  কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বিপিও পরিদর্শন করেন।

এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলায় প্রতিষ্ঠিত বিজিবি সোলার পাওয়ার প্রজেক্টের জন্য নির্ধারিত  ওয়েল ফেয়ার ট্রাস্টের জমি পরিদর্শন করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বময় সম্পর্ক উন্নয়নের জন্য তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ভারতীয় ফুলবাড়ি বিএসএফ এর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার শ্রী অজয় সিং তাকে স্বাগত জানান। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোরশেদ আলমসহ বিজিবির ঊদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় তিনি বলেন, সীমান্ত এলাকায় প্রতিবছর সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি ২০ হাজার সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চগড়ে বর্ডার হাট প্রতিষ্ঠা করতে বিজিবির কোন আপত্তি নেই । তবে এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )