1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৭১ জন দেখেছেন

পূর্ব শত্রুতার জে‌রে বগুড়ায় না‌হিদ আহ‌ম্মেদ (৩০) না‌মে এক স্বেচ্ছ‌া‌সেবক লীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সা‌ড়ে ৮টায় শহ‌রের মালগ্রাম বেলাতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত না‌হিদ ঐ এলাকার ঝন্টুর ছে‌লে এবং বগুড়া শহর স্বেচ্ছা‌সেবকলী‌গের প্রস্তা‌বিত ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক।

জানা গে‌ছে, ঘটনার আ‌গে না‌হিদ তার এলাকার এক‌টি মা‌ঠে বন্ধুবান্ধব এবং এলাকার ছোট ভাই‌দের নি‌য়ে আড্ডা দি‌চ্ছি‌লেন। এ সময় ১০/১২ জ‌নের একদল দুর্বৃত্ত ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে তা‌দের ঘি‌রে ধ‌রে। এরপর গু‌লি করার হুম‌কি দি‌য়ে তা‌দের পালা‌তে নি‌ষেধ ক‌রে। এর এক পর্যা‌য়ে না‌হিদ‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাত ক‌রে দুর্বৃত্ত‌দের ম‌ধ্যে একজন। না‌হিদ নি‌জে‌কে রক্ষা কর‌তে দৌ‌ড়ে পালা‌নোর চেষ্টা ক‌রে। প‌রে সেখা‌নে গি‌য়েও দুর্বৃত্তরা না‌হিদ আবারও উপর্যপু‌রি আঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা না‌হিদকে উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

নিহ‌তের রাজ‌নৈ‌তিক প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌ বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারি নাসিম বলেন, নাহিদ সংগঠনের সক্রিয় কর্মী। তিনি প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার হত্যার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার করা হোক।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বগুড়া অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার ব‌লেন, আমরা ক্রাইম সিন প‌রিদর্শন ক‌রে‌ছি। ই‌তোম‌ধ্যে আমরা তদন্ত শুরু ক‌রেছি। ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের ধর‌তে আমা‌দের বেশ কয়েক‌টি টিম কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )