দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,এ্যাড. আনোয়ারুল ইসলাম,সদস্য হাকিবুর রহমান মাস্টার,ওয়াজেদুল ইসলাম, ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামনিক প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সজিবুর রহমান প্রামানিক।