1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে দিগুণ। প্রতিটি সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সবজি কিনতে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, প্রচণ্ড রোদ আর দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কমে গেছে। আর উৎপাদন কমে যাওয়ায় কাঁচাবাজারে সকল ধরনের সবজির আমদানিও কমে গেছে।

বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজার, খান্দার বাজার ও বকশি বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়ে দিগুণ হয়েছে। গত সপ্তাহে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকা। এখন তা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। যা গত সপ্তাহের চেয়ে দিগুণ। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা। গত সপ্তাহে ছিল ১০০ টাকা প্রতি কেজি। প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।

এদিকে পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা, আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, করোলা বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি। এদিকে আদা-রসুনের দামও বেড়ে দিগুণ হয়েছে। প্রতি কেজি আদা-রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা। এছাড়াও সকল শাক-সবজি ও নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বাজারে এসে ফিরে যাচ্ছেন। ক্রয় ক্ষমতার মধ্যে না থাকায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন।

বগুড়া রাজাবাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, গত সপ্তাহে বগুড়ার কেন্দ্রীয় মোকাম মহাস্থান হাটে শাক-সবজিসহ সকল কাঁচা তরিতরকারির দাম কম ছিল। চলতি সপ্তাহে সেগুলোর দাম বেড়ে দিগুণ হয়েছে। যার ফলে আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এদিকে দীর্ঘ সময় ধরে বগুড়া অঞ্চলে প্রচণ্ড দাবদাহ চলছে। ফলে ক্ষেতে থাকা সবজি শুকিয়ে গেছে। এ কারণে কৃষকরা তাদের ফসলের মাঠেই সবজির দাম বেড়ে দিয়েছেন।

সবজি কিনতে আসা রাশেদুল ইসলাম জানান, বাজারে এসে দেখি সব ধরনের সবজির দাম বেড়ে দিগুণ হয়েছে। আমরা স্বল্প আয়ের মানুষ। বাজারে কাঁচা তরিতরকারিসহ নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক কষ্টে জীবনযাপন করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )