1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সুন্দরবন সুরক্ষার সিপিজি সদস্যরা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সুরক্ষার সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে সিপিজি সদস্য কয়েকজন সদস্য শাহ আলমের বাড়িতে যান। তারা তল্লাশি করে ওই বাড়ির পাশের একটি ঝোপের মধ্য কুন্ডলি পাকানো অবস্থায় দেখতে পান অজগরটি। পরে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগি খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।

সুন্দরবনের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। দুপুরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসের পাশের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )