1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

রংপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ,নবায়ন ও বর্ধিত সভা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫৪ জন দেখেছেন

রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) দুপুরে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে এ সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ তাপসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,জয়নাল আবেদীন,আনোয়ারুল ইসলাম, সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এস এম সিহাবুজ্জামান সিহাব,উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. জিয়াউল ইসলাম চৌধুরী,মজিনুর রহমান মজনু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।

সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )