1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

কুমিল্লার মাঠে ভুট্টার সোনালি হাসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

কুমিল্লার বিভিন্ন উপজেলার মাঠে ভুট্টার সোনালি হাসি ছড়িয়ে পড়েছে। জেলার দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, লালমাইসহ বিভিন্ন উপজেলার মাঠে সোনালি রঙের ভুট্টা আবাদ করতে দেখা গেছে। বরুড়া উপজেলার ভবানীপুর এলাকায় কৃষকরা পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার বীজ লাগিয়ে ভালো ফলন পেয়েছেন। তারা আগামীতে আরো বেশি জমিতে এই জাতের ভুট্টার আবাদ করবেন বলে জানিয়েছেন।

মাঠে গিয়ে দেখা যায়,সোনালি রঙের ভুট্টার মোচায় শেষ বিকালের আলো পড়ে ঝলমল করছে। জমি জুড়ে সেনালি আভা ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের গরমের মধ্যে ফসল তুলতে গিয়ে ঘেমে গেছেন কৃষকরা। তবে ভালো ফলন পেয়ে তাদের মুখে খুশির আমেজ দেখা গেছে।
লালমাই উপজেলার রতনপুর এলাকার কৃষক শাহ আলম জামাল ও ছাদেক হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শে আমাদের এলাকায় ভুট্টা চাষ করেছি। অন্যজাতের ভুট্টা চাষ করে শতকে ৩০-৩৫কেজি ফলন পেতাম। পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার বীজ লাগিয়ে পেয়েছি ৫০কেজি। আমাদের ভালো ফলন দেখে অন্য কৃষকরাও ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

বরুড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া ও মোশারফ হোসেন বলেন,ধানে দাম কম পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার গাছের গোড়া শক্ত হওয়ায় সহজে ঝড় বাতাসে হেলে পড়ে না। ফলনও তুলনামূলক ভালো।
বীজ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান পেট্রোকেম বাংলাদেশের এসিট্যান্ট সেলস ম্যানেজার কৃষিবিদ হামিদুল ইসলাম বলেন,বাংলাদেশে ভুট্টার হাইব্রিড অনেক জাত রয়েছে। তার মধ্যে পাইওনিয়ার -৩৩৫৫ ভুট্টার ফলন বেশি। এটির কালার সুন্দর। এতে বাজার মূল্য ভালো পাওয়া যায়। আমরা চাই ভালো জাতের বীজ লাগিয়ে কৃষকরা লাভবান হোক। এছাড়া সার ও পরিচর্যার বিষয়ে মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )