1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ভারতে মিগ-২১ বিমান বিধ্বস্ত, নিহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন নারী। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলেও জানা গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর ধ্রুব হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়।

আর এই ঘটনার পরপরই বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের জুলাইয়ে রাজস্থানের বারমেধে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের এই যুদ্ধবিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর এই বিশ্বস্ত ফাইটার জেটের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ কারণে ভারত সরকার ধীরে ধীরে এসব বিমানের ব্যবহার কমানোর চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )