1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

ডিমলায় সহকারী শিক্ষক নিয়োগে প্রতারনা প্রধান শিক্ষক জেলহাজতে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব:

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় শিক্ষক নিয়োগে জাল জালিয়াতি করে একই পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার প্রতারণা মামলায় রফিকুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে ডিমলা থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে গত শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক রুস্তম আলী বলেন, সহকারী শিক্ষক হিসেবে সামাজিক বিজ্ঞান পদে ওই প্রতিষ্ঠানে ২০১৫ সালে আমি নিয়োগ পাই। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জাল জালিয়াতি করে একই পদে দুজন শিক্ষককে নিয়োগ দেখান। বিষয়টি আমি জানার পর প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিও এনে দেবেন বলে জানান। কিন্তু আজও আমাকে এমপিওভুক্তি করা হয়নি ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রুস্তম আলী। ২০১৯ সালে তিনি এমপিওভুক্ত জন্য আবেদন করেন। কিন্তু একই বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অর্থের বিনিময়ে জাল জালিয়াতি করে একই পদে বিকাশ চন্দ্র নামের একজন শিক্ষককে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির আবেদন পাঠান। পরবর্তীতে চাকরি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন রুস্তম আলী। মামলার অপর আসামিরা হলেন বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সায়েদুল ইসলাম ও বিকাশ চন্দ্র।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে । গত শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )