1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপার গহনাসহ আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় প্রায় ১১ কেজি রুপার গহনাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বেলা ১২টায় দামুড়হুদা উপজেলার হুলিয়ামারি গ্রামের পাকা রাস্তার ওপর থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে সরোয়ার উদ্দিন (২৮) ও সুলতানপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে ওমর ফারুক (৩২)।

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার বেলা ১২টার সময় হুলিয়ামারি গ্রামের পাকা রাস্তার ওপর ওঁৎ পেতে ছিল। এসময় একটি মোটরসাইকেলে দুজনকে যেতে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। মোটরসাইকেলে থাকা সরোয়ার ও ওমর ফারুকের কাছ থেকে ১১টি ব্যান্ডিলে ১০ কেজি ৯৬৫ গ্রাম ওজনের ভারতীয় রুপার তৈরি গহনা জব্দ করা হয়। এসব গহনা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেয়া হচ্ছিলো। সরোয়ার ও ওমর ফারুকের কাছে থাকা রুপার গহনা ও মোটরসাইকেলটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

মোটরসাইকলেসহ জব্দ করা রুপার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )