1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

শার্শায় জমে উঠেছে আমের হাট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

জমে উঠেছে শার্শার বাগআঁচড়া বাজারের বেলতলা আমের হাট। পাইকাররা আসছে দেশের বিভিন্ন এলাকা থেকে। তবে আমের দাম কম হওয়ায় খুশি নন আম চাষিরা। যশোরের শার্শা, ঝিকরগাছা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার চাষিদের আম বিক্রির হাট বেলতলা।

পদ্মার এপাড়ে এত বড় আমের হাট দ্বিতীয় নেয়। এবছর আমের ফলন বেশি হওয়ায় দাম বেশ সস্তা বেলতলা হাটে। প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক আম লোড হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রংপুরের পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছে বেলতলা হাট থেকে।

গত বছরের মতো উল্লেখযোগ্য তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ের কবলে পড়তে হয়নি আম চাষিদের। আমের দামও বেশি ছিল অনেক। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবছর আম ভাঙার প্রথম দিকে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার কয়রা, ঝাউডাঙ্গা ও কলারোয়া এবং যশোরের মনিরামপুর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার কিছু অংশে আমের ব্যাপক ক্ষতি হয়। তারপরও ফলন সন্তোষজনক। মে মাসের ৪ তারিখ থেকে যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আম ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফলে আম চাষি বা বাগান মালিকরা একযোগে আম নামাতে শুরু করেছে। এতে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় আমের মণ প্রকারভেদে ১০০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। বর্তমানে আমের বাজার মূল্য হ্রাস হওয়াতে খুশি নন আম চাষিরা।

শার্শার টেংরা গ্রামের আমচাষি আবুল কাসেম ও সাবিরুল বলেন, এ বছর আমের বাজার মূল্য গত বছরের চেয়ে কম। আসছে দিনগুলোতে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি নামাতে শুরু হলে আমের দাম বাড়বে বলে চাষিরা আশাবাদী। বাজারে গুটি আমের পাশাপাশি গোপালভোগ, মল্লিকাসহ বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )