1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ভারতে গুলি করে তিন নারীসহ ছয়জনকে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

জমিজমা নিয়ে বিরোধের জেরে ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে তিন নারী। আজ শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন এ হমলা চালায় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।

মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে আজ সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তাঁর দুই ছেলেও রয়েছেন।

দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল উল্লেখ করে পুলিশ বলেছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাঁদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনেরা হত্যা করেছিলেন বলে জানা যায়।

আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )