1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

চট্টগ্রামে বিএম ডিপোর বিস্ফোরণ দুর্ঘটনা: পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলাটি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে বুধবার চট্টগ্রাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে বিএম ডিপোর ৮ কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের এসপি এস এম শফিউল্লাহ বলেন, পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে, এটি একটি ‘মিস্টেক অব ফ্যাক্ট’ বলে বলা হয়েছে। ঘটনার জন্য ৮ জন কর্মকর্তা দায়ী নয়। তাদের দায়িত্বেও কোনো অবহেলা ছিল না। এটা একটা দুর্ঘটনা।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোস্তাক আহমেদ চৌধুরী চূড়ান্ত প্রতিবেদনে লিখেছেন, অভিযুক্তরা ঘটনার জন্য দায়ী নয় বা বিস্ফোরণটি কোনো নাশকতা নয়। এটি একটি দুর্ঘটনা ছিল।

গত বছরের ৪ জুন এই বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৫১ জন নিহত এবং ২৫০ জন আহত হন। বিস্ফোরণের তিন দিন পর ৭ জুন সীতাকুণ্ড থানায় ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )