1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

তুরস্কে পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন (পিএবিএসইসি) এক সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে কিলঘুষি মারেন ইউক্রেনের একজন এমপি।

বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় এই অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে। খবর তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে’ ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি ছিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন। কিন্তু ইউক্রেনীয় এমপি পেছন থেকে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন এবং নিজ দেশের পতাকাটি উদ্ধার করেন। পরে সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেইনের এমপিকে থামান।এই অধিবেশনে কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তারা অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক খাতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করতে আঙ্কারায় একত্রিত হয়েছেন।

নিউজউইক জানিয়েছে, কিয়েভ পোস্টের রাজনৈতিক উপদেষ্টা ও বিশেষ সংবাদাতা জ্যাসন জে স্মার্ট টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। ইউক্রেনের এমপির নাম অলেকসান্দার মারিকোভস্কি বলে জানা গেছে। রাশিয়ার প্রতিনিধির নাম জানা যায় নি। মারিকোভস্কি নিজের ফেইসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন’ ‘নোংরা রাশিয়ান’ আমাদের পতাকায় হাত দেওয়া থেকে দূরে থাক’ ইউক্রেন থেকে দূরে থাক।’

রাশিয়া ও ইউক্রেন উভয়েই ৩০ বছর আগে প্রতিষ্ঠিত পিএবিএসইসির সদস্য। কৃষ্ণসাগরীয় অঞ্চলের ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি’ বৃদ্ধির লক্ষ্যে পিএবিএসইসি কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )