1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (৫ মে) কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দেবেন। এটি কমনওয়েলথভূক্ত সব দেশের সরকার প্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন।লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানে যোগ দেবেন।

কমনওয়েল প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভূক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় বিকেল ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন। কমনওয়েলথ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।

পরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে কমনওয়েথভূক্ত দেশগুলোর নেতারা একত্রিত হবেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডব্লিউবি’র এক অনুষ্ঠানে যোগদান করার এবং জাপানে দ্বিপাক্ষিক সফরের পর ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১ টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস ২০২২ সালের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এ পদে অধিষ্ঠিত হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোকের এবং অনেক প্রস্তুতি গ্রহণের পর ব্রিটেনের কোনো রাজার অভিষেক অনুষ্ঠান হয়ে থাকে।আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )