1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

গোপালগ‌ঞ্জে সড়‌কে ঝর‌ল ৩ প্রাণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

গোপালগঞ্জে এক দিনে সড়কে ঝরেছে তিনটি তাজা প্রাণ।

বৃহস্পতিবার (৪ মে) ঢাকা-খুলনা মহাসড়কের কা‌শিয়ানী উপ‌জেলার ঘোনাপাড়া, ফুকরা ও মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক এলাকায় তিনটি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে।

কা‌শিয়ানী উপ‌জেলার ঘোনাপাড়া হাইও‌য়ে থানা পু‌লি‌শের প‌রিদর্শক মো. শ‌রিফুল ইসলাম জা‌নি‌য়ে‌ছেন, বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের ঘোনাপাড়া এলাকায় বা‌সের চাপায় মো. আবুল হো‌সেন মোল্লা  (৭৫) না‌মে এক বৃদ্ধ নিহত হন। তার বাড়ি একই উপ‌জেলার রাতইল গ্রা‌মে। এ ঘটনায় পু‌লিশ বাসটি আটক ক‌রে‌ছে।

মুকসুদপুর থানার প‌রিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, সন্ধ‌্যা ৭টার দি‌কে রিশাতলা এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ন‌সিম‌নের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার করে মুকসুদপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌লে চিকিৎসক নসিমন চালক আজিজুল কারীকে (৫২) মৃত ঘোষণা করেন। নসিমনের যাত্রী রফিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠা‌নো হয়।

নিহত নসিমন চালক আজিজুল কারী ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের বাসিন্দা।

এছাড়া সকা‌লে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার ফুকরা এলাকায় মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে র‌ফিকুল ইসলাম রা‌সেল (৩৬) না‌মে এক ব‌্যক্তি নিহত হন। এসময় আহত হন একজন। নিহত রা‌সেল খুলনা মহানগীর খা‌লিশপুর প্লা‌টিনাম জুট‌মিল শ্রমিক ক‌লোনির আব্দুর রহমা‌নের ছে‌লে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )