1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেই আহ্বানে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু বিশ্বাসের ৫০ শতাংশ জমির ধান কেটে দেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ) সহ ১৫-২০ জন নেতাকর্মী।

কৃষক নান্নু বিশ্বাস বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা আমাদের বাড়ির পাশের। বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটার লোক পাচ্ছিলাম না। ওরা বিষয়টি জানতে পেরে আমার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।’

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে অসচ্ছল কৃষক বিশেষ করে যারা ধান কাটার শ্রমিক পাচ্ছে না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানিয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )