1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে আরও ৩ ফিলিস্তিনি নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে এক ইহুদিবাদী অভিযান পরিচালনার সময় গোলাবারুদ ছুড়লে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, নাবলুসের ওল্ড সিটিতে ইসরায়েলি অভিযানের সময় আহত হওয়া চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫০ জন টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে।

অভিযানের নামে এই ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। আল জাজিরা বলছে, চলতি বছরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )