1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি

বাস মালিক দ্বন্দ্বে নওগাঁ- বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

দুই জেলার বাস মালিকের দ্বন্দ্বে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (৩ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম জানান, ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী ৩ টি এসি বাস চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। আজ সকালে হঠাৎ করে বগুড়া চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় বগুড়া শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের জানান, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। অথচ শাহ ফতেহ আলীর অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকাতে যায়। এবিষয়ে আমরা কিছুই বলিনি। গতকাল (মঙ্গলবার) যখন আমাদের একটা বাস তারা আটকে দেয়, এজন্য আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি।

শহিদুল ইসলাম আরও জানান, আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সকল বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ- বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়ার সীমানায়। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

এবিষয়ে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম জানান, অভ্যন্তরীণ রোড দিয়ে নওগাঁর বাস মালিক গ্রুপের প্রায় ৩৫ টি বাস বগুড়ার হয়ে ঢাকাতে চলে। এবিষয়ে আমরা তাদের কিছুই বলিনি। সাপাহার থেকে শাহ ফতেহ আলীর একটি বাস চলে। কিন্তু আমাদের একটা প্রস্তাব ছিল- সেখান থেকে আরও একটা বাস চালানোর। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ সেটি প্রত্যাখ্যান করে। এরইমধ্যে হঠাৎ করে নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। সেহেতু বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়, এই বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি। এজন্য তাদের বাস আটকে দেওয়া হয়েছে। এবং তারাও আমাদের একটা বাস আটকে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )