1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট আব্দুল হামিদ (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) উপজেলার মালাকুচা এলাকায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ রাণীশিমুল ইউনিয়নের হাতিবর টিলাপাড়া এলাকার মৃত ছামেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার মালাকুচা এলাকায় খাদ্যের সন্ধানে একপাল হাতি স্থানীয় কৃষকদের ধান খেতে হানা দেয়। এতে কৃষকরা ফসল রক্ষা করতে মশাল জ্বালিয়ে ও লাঠি হাতে নিয়ে বন্যহাতির পালটিকে তাড়ানোর চেষ্টা করে।

এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল হামিদ গুরুতর আহত হন। পরে স্থানীয় আহত আব্দুল হামিদকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজমান থাকায় বনবিভাগ থেকে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )