1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

সিরাজগঞ্জের কিশোর শিল্পী সুমন আর নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

সিরাজগঞ্জে টেবিলে কয়েন ঠুকিয়ে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিশোর শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছে। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে হঠাৎ খিঁচুনি উঠলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোর শিল্পী সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের আল আমিন শেখের ছেলে। সে ছোটবেলা থেকেই অসুস্থ ছিল বলে জানা গেছে।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, সুমন কিছুদিন হলো একই উপজেলার পার্শ্ববর্তী বাগবাটি ইউনিয়নের বাশরগাঁতি গ্রামে মামার বাড়িতে থাকতো। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম আরও বলেন, সুমন শেখ আমার প্রতিবেশী ও সম্পর্কে ভাতিজা হয়। সে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গিয়েছিল। তখন থেকেই তার কিছু সমস্যা ছিল। মাঝে মাঝে খিঁচুনি উঠতো। সে এই কারণে বয়সের তুলনায় শারীরিকভাবে বাড়েনি। তার পরিবারও সেভাবে চিকিৎসা করাতে পারেনি। আজও তার খিঁচুনি উঠেছিল। এবার আর ফিরলো না। তার মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

পার্শ্ববর্তী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদত হোসেন বলেন, তার মৃত্যুর পর মরদেহ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সে টেবিলে কয়েন ঠুকিয়ে হাটে-বাজারে গান গেয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিতো। সে আজ সবাইকে কাদিয়ে পরপারে চলে গেল। সে এভাবে যে টাকা পয়সা পেত তাই দিয়ে চলতো। এর বাইরে নানান জায়গায় স্টেজ প্রোগ্রামও করতে যেত। তিনি আরও বলেন, সন্ধ্যার পরে তার জানাজা শেষে শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাকে সমাধিত করা হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, তার পরিবারের লোক বলেছে তার আগে থেকেই খিঁচুনি রোগ ছিল। এর ওপরে আজ নাকি মারা যাওয়ার কিছুক্ষণ আগে জ্বর এসেছিল। তাই ধারণা করা হচ্ছে এ কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, কিশোর ভাইরাল শিল্পী সুমন শেখ হাটে-বাজারে টেবিলে কয়েন ঠুকিয়ে গান গেয়ে শুরু করেছিল। পরে সে বিভিন্ন জেলায় গিয়েও স্টেজ প্রোগ্রাম করতো। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে শোক জানাচ্ছেন সকল পেশার মানুষ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )