1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

নিকলীতে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

কিশোরগঞ্জের নিকলীতে দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার (১ মে) নিকলী উপজেলার কারপাশা এলাকার দরিদ্র কৃষক আল আমিন মিয়াসহ কয়েকজন কৃষককের ৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের এমন উদ্যোগ ইতোমধ্যেই প্রসংশা কুঁড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, ছাত্রলীগের এমন উদ্যোগ অব্যাহত থাকলে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে, সংগঠনটির প্রতিও নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে।

জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত বছরের তুলনায় এ বছরও কিশোরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ।

কারপাশা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃষক মো. আবদুর রাশিদ জানান, আমরা হাওরের মানুষ সবসময়ই দুশ্চিন্তায় থাকি, কোন সময় উজানের ঢল এসে আমাদের একমাত্র ফসল নিয়ে যায়। এখন শ্রমিকের সংকট। সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। সে সময়ে ছাত্রলীগ আমাদের পাশে দাঁড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )