1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ রংপুরে সিজারের পর চিকিৎসক উধাও, অবহেলায় প্রসূতির মৃত্যু; হাসপাতাল ভাঙচুর স্বজনদের অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার চলন্ত ট্রেন থেকে পড়ে গেলো শিশু, বাবাও দিলেন ঝাঁপ–উপর দিয়ে চলে গেল ৮ বগি রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুত্রনালীতে পাথর হয়েছে এনসিপি নেতা সারজিস আলমের, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

রংপুরে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং করার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর ফুল আমের তল এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের পুত্র মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন পুত্র হিরু মিয়া (২৫)।

তারা সোমবার সন্ধ্যায় ফুল আমের তল এলাকায় মোটরসাইকেল ডিবি পুলিশ পরিচয়ে আটক করে চেকিং করছিল।

দূরবীন ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান শাহিদ হাসান সৌরভের বাইক আটক করে চেকিং করতে চাইলে তার সন্দেহ হয়। সাথে সাথে তিনি ও তার সাথে থাকা ২ আরোহী তাদের চ্যালেঞ্জ করেন।

এক পর্যায়ে সেখানে জনতা উপস্থিত হলে তাদের কাছে স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মেট্রোপলিটন পশুরাম থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাইক আটকসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )