1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

গরমে বেঁকে যাওয়া রেললাইনে বসানো হচ্ছে আরসিসি স্লিপার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত তাপমাত্রার কারণে বেঁকে যাওয়া রেললাইনে কাঠের পরিবর্তে আরসিসি স্লিপার (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) বসানো হচ্ছে। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঢাকামুখী আপলাইনের সাতশ মিটার এলাকায় সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে। আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইনের স্লিপার বসানোর কাজ চলছে। সেখানে কাঠের পরিবর্তে আরসিসি স্লিপার বসানোর কাজ চলছে। এটি সময় সাপেক্ষ ব্যাপার। কাজ শেষ হতে সময় লাগবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু পৈরতলা লেবেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত ৭শ মিটার আপলাইনে সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করছে। যতদিন স্লিপার স্থাপনের কাজ শেষ না হবে ততদিন ওই ৭শ মিটার এলাকায় আপলাইনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে দারিয়াপুর এলাকায় কনটেইনার বহনকারী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ২৮ ঘণ্টা পর গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের সাতটি বগি উদ্ধার করা হয়। পরে শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের তা বন্ধ হয়ে পড়ে। পরে মেরামত কাজ শেষে পুনরায় শনিবার রাতেই চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )