1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

মেহেরপুরে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

মেহেরপুরের গাংনীর নওয়াপাড়া ও বাওট নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সটসার্কিট ও চুলার আগুন থেকে এ অগ্নীকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার স্টেশন অফিসার মো. ইছাহাক আলী বিশ্বাস জানান, শনিবার গভীর রাতে গাংনীর নওপাড়া বাজারের একটি গুদামে অগ্নিকাণ্ডের খবর দেন কয়েকজন ব্যবসায়ী ও নৈশ্য প্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজ রবিবার দুপুর পর্যন্ত স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিন্দা গ্রামের খোকন জানান, তিনি দেলোয়ার হোসেনের একটি গুদাম ভাড়া নিয়ে পাট এবং আমাকে ব্যবসা করছিলেন। গুদামে ৬ হাজার কেজি তামাক ও ৯শ মন পাট মজুদ করা ছিল। এ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন তিনি।

অপরদিকে রবিবার দুপুরে বাওট গ্রামের আব্দুল গাফ্ফারের বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর নগদ টাকা ও অন্যান্য মালামালসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রান্না ঘরের চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

আব্দুল গাফ্ফার জানান, তার স্ত্রী রান্না করে ঘরে আসে। পরে ওই চুলার আগুণ প্রথমে রান্না ঘরে ও পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা ও ঘরের মালামালসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )