1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

বগুড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৪৫ হাজার ৯০১ জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

বগুড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৫ হাজার ৯০১ জন শিক্ষার্থী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রবিবার সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১০০ নম্বরের এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। সকালে বগুড়া জিলা স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্র জানা যায়, গত বছর বগুড়ায় ৮২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৫ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী জানান, ২০২৩ সালে বগুড়ায় মোট ৮১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এতে ছাত্র রয়েছে ১৮ হাজার ৪৭৭ জন এবং ছাত্রী রয়েছে ১৭ হাজার ২৬৯ জন। বাকি ১৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। এতে অংশ নিয়েছে ৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী।

এসএসসি ভোকেশনালের ১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৭১ জন। আর দাখিল ভোকেশনাল পরীক্ষা ২টি কেন্দ্রের পরীক্ষার্থী ২৯ জন।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে। পরীক্ষা চলাকালীন অবস্থায় কেন্দ্রে কোন শিক্ষক এবং শিক্ষার্থী কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )