1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ জন দেখেছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার সাথে সরকারের আর্থিক বিষয় জড়িত আছে। এটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। এগুলো সরকারি হলে ভাল হয়, নাকি অটোনোমাস থাকলে ভাল হয়- এটা নিয়ে গবেষণার দরকার আছে।’

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

ডা. দীপু মনি বলেন, ‘আগামী বছর নির্বাচনের বছর। আগামী নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। এগিয়ে যেতে চই সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। আমরা কোন দিনও আর হাওয়া ভবনের সেই দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না।’

এসময় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা -৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান,  জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )